বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কুমারডুগীতে তোফায়েল আহম্মেদ খান ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ২:২৯ পিএম
কুমারডুগীতে তোফায়েল আহম্মেদ খান ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ
সজীব খান : চাঁদপুর শাহমাহমুদপুর ইউনিয়নের তোফায়েল আহম্মেদ খান ফাউন্ডেশনর উদ্যােগে অসহায় দুস্থ্য ও বিভিন্ন এতিম খানায়মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় কুমারডুগী তোফায়েল খান ফাউন্ডেশন সংলগ্ন মাঠে তোফায়েল আহম্মেদ  খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ খান জুয়েলের সভাপতিত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হেলাল চৌধুরী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর খান, শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শাহদাত হোসেন মিজি প্রমুখ।
অনুষ্ঠানে তোফায়েল আহম্মেদ খান হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার সভাপতি ডাঃ সফিউল্লাহ, পুলিশ পরির্দশক অপারেশন মোঃ নুরুল আলম, পুরান বাজার  পুলিশ ফাঁড়ি ইনচার্জ  সোহেল রানা, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার শাহিদুল আলম মহফুজ, আলুমুড়া দারুস সালাম কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আতাউর রহমান আবুল মুন্সি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি শাহ আলম খান,  তোফায়েল আহম্মেদ খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জিকুর, তত্ববধায়ক আরিফ হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য কবির হোসেন রনি, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য মুক্তা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ফাউন্ডেশনের দায়িত্বরত সদস্যগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেওলায়াত করেন হাফেজ মোঃ ইব্রাহীম।
অনুষ্ঠানে বক্তরা বলেন, তোফায়েল আহম্মেদ খান ফাউন্ডেশন দীর্ঘদিন মানুষের কল্যাণে কাজ করছে, সমাজের অসহায়, দুস্থ্য মানুষের পাশে থেকে সেবা দিচ্ছে, সংগঠনটি আত্মমানবতার সেবায় এভাবে এগিয়ে এসে সব সময় কাজ করবে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।