বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:৫৫ পিএম
চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট সেলিম আকবর।

গণফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বাদ আসর চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরাম কেন্দ্রীয় প্রেসিডিয়াম নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট সেলিম আকবর।

তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে এদেশে রাজনীতি করতে দেয়া যাবে না। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের যারা গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনাসহ সে সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।

Model Hospital

তিনি আরো বলেন, আমরা চাইনা এমন কোন রাজনৈতিক দল আর ক্ষমতায় আসুক, যারা জনগণকে শোষণ করবে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করবে। আমরা মনে করি, আমাদের দেশের সম্পদ কাজে লাগাতে হবে।

আসুন রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের আলোকে, সততার সাথে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। ফিলিস্তিনের যুদ্ধ সম্পর্কে এই শ্রমিক নেতা বলেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি উপেক্ষা এবং যুদ্ধ বিরতি প্রত্যাখ্যান করে ইহুদীরা ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালাচ্ছে। আমরা আহ্বান জানাবো মুসলিম সম্প্রদায়ের প্রতি, জাতিসংঘের প্রতি অবিলম্বে এ হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকারকে বলব আপনারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এর সর্বোচ্চ প্রতিবাদ জানানো।

চাঁদপুর জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ জাহাঙ্গীর, চাঁদপুর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট বিনয় ভূষন মজুমদার, জাতীয় নাগরিক পার্টির সংগঠক এডভোকেট সালেহ আহমেদ, জেলা গণআধিকার পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান।

আলোচনা সভা শেষে ইফতারপূর্ব দোয়া ও মোনাজাতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া করেন পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুস সালাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital