বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় হাইমচরে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:০১ পিএম
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় হাইমচরে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আজম খান সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সদর আলগী বাজারে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাবেক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার নুরে আলম জিকুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান কবিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহসিন মিয়া কিশোর, চরভৈরবী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জিন্নাহ কবিরাজ, উপজেলা যুবদল সদস্য আলমগীর হোসেন আসিফ, উপজেলা ছাত্রদল নেতা আল আমিন।
বক্তারা বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণা, আমাদের আশা ও ভরসার প্রতীক। তার নেতৃত্বেই বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে। আজ তিনি অসুস্থ, তাই আমাদের সকলের দায়িত্ব তার পাশে থাকা, তার জন্য দোয়া করা।
আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার সুস্থতা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি।
এ সময় হাইমচর উপজেলা তাঁতি দলের সভাপতি অলি উল্ল্যাহ ছৈয়াল, সেক্রেটারি আব্দুল কাদির বেপারী, যুবদল নেতা ফারুক পেদা, মুক্তার দেওয়ান, দক্ষিণ আলগি ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাসির সর্দার, যুবদল নেতা আল আমিন রনি, উপজেলা ছাএদলের সাবেক যুগ্ম আহব্বায়ক মহসিন সরদার, যুবদল নেতা হোসেন ছৈয়াল, ছাত্রদল নেতা দেলোয়ার বেপারী, হাসান চৌকিদার, কলেজ ছাত্রদল নেতা সিয়াম আখন, মিরাজ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাইমচর থানা মসজিদের খতিব হযরত মাওলানা ইউসুফ মিয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital