বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবির এর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:৫৭ পিএম
চাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবির এর ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ মার্চ বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে এক সুন্দর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অতিথিরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা নিজামুল হক।

ইফতার মাহফিলটি ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ ইমরান হোসাইন এর সভাপতিত্বে এবং সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি তানমিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

Model Hospital

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোহররম আলী, সাবেক সভাপতি কাউসার আলম, সাবেক সভাপতি জোবায়ের হোসাইন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য, ত্যাগ এবং সংযমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় সমাজ সংস্কার এবং আদর্শিক নেতৃত্ব গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সকল যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।শেষে, ইফতার মাহফিলের অতিথিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital