বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় একটি প্রতারক চক্র সুবিধাভোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:৫৯ পিএম
কচুয়ায় একটি প্রতারক চক্র সুবিধাভোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ

সমাজসেবা অধিদপ্তর থেকে সারা দেশে দুস্থ, বিধবা, অসহায় বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সরকারি সুবিধাভোগী ভাতা চালু করা হয়েছে।

কচুয়ায় একটি প্রতারক চক্রের ফাঁদে পড়ে সুবিধাভোগী সরকারি ভাতার টাকা অনেকে হারাচ্ছেন। প্রতারক চক্রটি নানা কৌশলে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত ও মৌখিক অভিযোগ হয়েছে। এই প্রতারক চক্রের বিরুদ্ধে কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম কচুয়া থানায় ১১ মার্চ একটি লিখিত জিডি করে সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন। যাহার জিডি নং-৬০২।

জিডিতে উল্লেখ করেন,একটি প্রতারক চক্র অসহায়,সরল, নিরক্ষর,সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সরলতার সুযোগ নিয়ে এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থের বিনিময়ে উপকারভোগীদের নিকট থেকে দীর্ঘদিন যাবত বিভিন্ন জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত ভূয়া “সুবর্ণ নাগরিক কার্ড” বিতরণ করছে, যা উওঝ সফটওয়ারে নিবন্ধন নয়। ২০২০-২০২১ অর্থবছরে শতভাগ ভাতা কার্যক্রমের সময় থেকে অদ্যাবধি এ চক্র তৎপর রয়েছে কচুয়ায়। তাদের ফাঁদে পড়ে অসংখ্য ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ও হয়রানি হয়েছে।

Model Hospital

উল্লিখিত অসাধু চক্রের বিরুদ্ধে ব্যপক প্রচারণা সত্ত্বেও প্রতি অর্থবছরে নতুন বর্ধিত প্রতিবন্ধী ভাতার বরাদ্দের আলোকে সুবিধাভোগী নির্বাচনের সময় এ চক্র সক্রিয় হয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত প্রতিবন্ধী বরাদ্দের উপকারভোগী নির্বাচনকে সামনে রেখে উক্ত চক্রগুলো সক্রিয় হয়েছে মর্মে জানা যাচ্ছে। বিগত ৩ বছর ধরে চক্রের কতিপয় সন্দেহজনক কয়েকজন দালালকে চিহ্নিত করা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তিবর্গ হচ্ছেন বিতারা গ্রামের মৃত তৈয়ব আলী মেয়ে লিপি আক্তার, বুধুন্ডা গ্রামের ইউপি সদস্য হারুন শেখ, সহদেবপুর গ্রামের ফরিদা অরফে নার্গিস,সহদেবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আঃ জলিল।

এছাড়াও কচুয়া সমাজসেবা অফিসের সাবেক সহকারী-যুক্ত-কম্পিউটার মুদ্রাক্ষরিক এমদাদ হোসেন খান জড়িত রয়েছেন। বর্তমানে এমদাদ হোসেন খান কুমিল্লা,লালমাই উপজেলা সমাজসেবার বর্তমান অফিস সহকারী-যুক্ত-কম্পিউটার মুদ্রাক্ষরিক কর্মরত রয়েছেন।

জিডি তদন্ত কর্মকর্তা এসআই মোরশেদ আলম জানান, জিডিতে উল্লেখিত প্রতারক চক্রটির বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রতারক চক্রটিকে বের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম জানান, ভৌগলিকভাবে কচুয়া উপজেলা একটা প্রতিবন্ধীপ্রবণ অঞ্চল। জন্মগতভাবে উল্লেখযোগ্য সংখ্যক শিশু প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করছে।

এছাড়া দুর্ঘটনা এবং অসুস্থতার কারণেও প্রতিনিয়ত উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি প্রতিবন্ধিতা বরণ করছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটি কর্তৃক নিয়মিতভাবে নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে সনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তিকে উওঝ (Disability Information System) সফটওয়ারে নিবন্ধনপূর্বক ‘সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হচ্ছে।

একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আমার অফিসের বিভিন্ন উপকারভোগীদেরকে হয়রানি করছে। বিভিন্ন জালিয়াতি মাধ্যমে সুবিধাভোগী নির্বাচনের সময় এই চক্রটি সক্রিয় হয়ে উপকারভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।