বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:২৪ পিএম
হাজীগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

পৌর জামায়াতের আয়োজনে রোববার (২৩ মার্চ) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল।

বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর কর্ম ও শুরা সদস্য মো. ইব্রাহিম খলিল, সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন।

পৌর জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফেজ মাও. ফয়সাল আহমেদ রশিদী, হেফাজতে ইসলামীর উপজেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাও. আহচান উল্যাহ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, উপজেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।

পৌর সেক্রেটারী অধ্যাপক মাও. সফিকুর রহমানের উপস্থাপনায় বক্তব্য শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও ইফতার মাহফিল পরিচালনা করেন, শাহতলী কামীল মাদরাসার অধ্যক্ষ মাও. বেলাল হোসাইন।

Model Hospital

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মুহাদ্দিস মো. শহিদুল্লাহ।

এরপর স্বাগত বক্তব্য রাখেন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাও. কবির হোসাইন।

এসময় অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকসহ সুধীজন এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital