শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের শীর্ষ ডাকাত খাজা সহ ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১১:৫১ পিএম
হাজীগঞ্জের শীর্ষ ডাকাত খাজা সহ ৪ জন কারাগারে
চাঁদপুরের হাজীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা মহিন উদ্দিন (৩০), হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তোফাজ্জলের ছেলে মামুন (২২), নোয়াখালি জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মজিবুল হক আবুল কালামের ছেলে রাকিবুল ইসলাম রাসেল (২৮) ও বেগমগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহ স্বপনের ছেলে হৃদয় হোসেন ইমন (২২)।
থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগতর রাত সাড়ে তিনটার দিকে বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সিরাজুল ইসলামের বসত বাড়ীর পূর্ব পাশে অনাবাদি জমিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক দিক নিদের্শনায়, হাজীগঞ্জ থানার অফিসার (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ ডাকাত দলের সদস্য মো. খাজা মহিন উদ্দিন, মো. মামুন, রাকিবুল ইসলাম রাসেল ও মো. হৃদয় হোসেন ইমনকে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ হাতে নাতে আটক করে। পরে এদিন রাতেই তাদের বিরুদ্ধে মামলা (এফআইআর নং- ১৩ ও জিআর নং- ৫৪) দায়ের করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে, বিচার তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত আন্তঃজেলা ৪ ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে অপর ডাকাত দলের সদস্যদের তথ্য যাচাই-বাছাই থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital