বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা আজম খানের উদ্যোগে ইফতার ও  দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৫৯ পিএম
চাঁদপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা আজম খানের উদ্যোগে ইফতার ও  দোয়া মাহফিল

চাঁদপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা আজম খানের উদ্যোগে ইফতার ও দোয়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ আরাফাত রহমান কোকোর আত্মার রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ সকল মুমিন মুসলাম এর জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটের ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্ট ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহনেওয়াজ খানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম কাজী জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম কামাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এড.ইকবাল বিন বাশার, জেলা জাসাসের আহ্বায়ক ও বিএনপিনেত এমদাদুল হক মিলন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাৎ ওয়াসীম পাটওয়ারী, সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার,  বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মন্টু, বিএনপি নেতা তুষার খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃর্ধা কালু, ছাত্রদল নেতা সুকুমার রায় সহ বিএনপি, যু্বদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা আবু তাহের খান।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।