বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতীর বীরদের স্মরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৩৫ পিএম
হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতীর বীরদের স্মরণ

হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৫৫ তম জাতীয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’ উদযাপন করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন।

এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসনের পক্ষে বিজয়স্তম্ভ পুস্পস্তবক অর্পনের পর জাতীর বীরদের প্রতি শ্রদ্ধা জানান, প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে পুস্পস্তবক অর্পনে প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন উপস্থিত র্ছিলেন।

এছাড়াও সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন, কাজী হারুন অর রশিদ ও এসএম চিশতী, কার্যকরি কমিটির সদস্য আরিফ ইমাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, সাংবাদিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital