শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বালিথুবা পূর্ব ইউনিয়নে ন্যায্যমূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:২৩ পিএম
ফরিদগঞ্জ বালিথুবা পূর্ব ইউনিয়নে ন্যায্যমূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে ন্যায্যমূল্যের চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেখানে সাধারণ মানুষের মাঝে ৩০ কেজি করে চাল দেয়ার সরকারি নিয়ম রয়েছে। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মিজান খান সাধারণ মানুষের মাঝে ৩০ কেজির পরিবর্তে চাল বিতরণ করেছেন ২৫ কেজি করে। এ নিয়ে স্থানীয়দের মাঝে অনেক হট্টগোল হতে দেখা যায়।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে খাদ্যবান্ধম কর্মসূচীর আওতাধীন ন্যায্য মূলের চাল বিতরণ করতে ডিলার মিজান খান দায়িত্ব পান। গত ২৪ মার্চ সোমবার সকাল থেকে ইউনিয়নের বালিথুবা বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী আলমের দোকানে ন্যায্যমূলের চাল বিতরণের ব্যানার টানিয়ে বিভিন্ন ওয়ার্ডের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। সেখানে চাল নিতে আসা কিছু ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়। ডিলার মিজান খান ও তার সহযোগীরা রাজনীতি প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন। এসময় চাল কম দেয়ায় ভুক্তভোগীরা প্রতিবাদ করে চাল ওজনের ভিডিও ধারন করলে ডিলার ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের সাথে হট্টগোলে জড়িয়ে পড়েন।
চাল নিতে আসা ৫ নং ওয়ার্ডের ভুক্তভোগী রহিমা বেগম, শহীদ খান, আরশাদ খান, দেলোয়ার খান, ডলি বেগম, আমির হোসেন, নান্নু খান সহ একাধিক ভোক্তভোগী জানান, যেখানে তারা ন্যায্য মূল্যে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। সেখানে ডিলার মিজান খান তাদেরকে ২৫ কেজি করে চাল দিয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে এবং ন্যায্যমূলের চালের ডিলারের এমন অনিয়ম নিয়ে নানান মন্তব্য করতে শোনা যায়।
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ন্যায্যমূল্যের চালের ডিলারের এমন অনিয়মের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
এ বিষয়ে ডিলার মিজান খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কাউকে চাল কম দেইনি। চাল দেয়ার কিছুক্ষণ  পর এসে একজন জানিয়েছেন তার নাকি ৪ কেজি চাল কম হয়েছে। আমি এ বিষয়ে তেমন কথা বাড়াইনি।
ওজনে ২৫ কেজি করে চাল দেয়ার ভিডিও চিত্র এবং হট্টগোলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিভাবে কারা কি ভিডিও করেছে আমি তা বলতে পারবোনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital