বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুতে প্রাণ গেল প্রবাসী শরীফের

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:২৮ পিএম
ফরিদগঞ্জে বিদ্যুতে প্রাণ গেল প্রবাসী শরীফের
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে বিদ্যুতায়িত হয়ে সৌদি প্রবাসী শরীফ হোসেন(৩৫) এর মৃত্যু।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর রাস্তার পাশে লিটনের ব্যাটারিচালিত অটোরিকশা গ্রেজে ঘটনা ঘটে। মৃত শরীফ হোসেন চির্কা পাটওয়ারী বাড়ির মোশাররফ হোসেনের ছোট ছেলে।
পরিবারে ও স্থানীয় লোকজন জানান, ২৬ মার্চ দুপুরে শরীফ সৌদি যাওয়ার কথা ছিল। সে রাত ৯ টায় এলাকার লোকজনের কাছ থেকে বিদায় নিতে গিয়ে লিটনের ব্যাটারিচালিত গ্রেজে বাংলাদেশ ও ইন্ডিয়ার ফুটবল খেলা দেখতে থাকে। হঠাৎ করে গ্রেজে চার্জিংকৃত অটোরিকশার সাথে হেলান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই আরিফ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহের সুরতহাল করেন।
মৃত শরীফের মা রহিমা বেগম বলেন, আমার ছেলে গত ৬ মাস পূর্বে সৌদি থেকে দেশে আসেন এবং দুই মাস পূর্বে বিয়ে করে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার কথা ছিল এখন সে মৃত।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে শরীফের মৃত্যুর সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি দেওয়া হয়।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।