বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেউ বাধা দিবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:৩৯ পিএম
কেউ বাধা দিবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবোই যাবোই যাবো। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলো সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী, কেউ বাধা দিবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।

Model Hospital

এনসিপির শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলন শাহরাস্তির সমন্বয়ক মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, সদস্য সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন, দলের চাঁদপুর জেলা যুগ্ন মুখ্য সমন্বয়ক মোঃ মাহবুব আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ, হাজিগঞ্জ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম সিফাত, শাহরাস্তি প্রতিনিধি মোঃ রেদোয়ান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।