বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ওয়ার্ড তাঁতী দলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯:৩৭ পিএম
চাঁদপুরে ওয়ার্ড তাঁতী দলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড তাঁতিদলের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলী আহমেদ সরকার এর নির্দেশে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের ক্লাব রোড এলাকায় তাঁতীদলের নেতাকর্মীদের উপস্থিতিতে শতাধিক নিম্নবিত্ত ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য ও জেলার যুগ্ন আহবায়ক মনির হোসেন প্রধানীয়া, যুগ্ন আহ্বায়ক সোলাইমান প্রধানীয়া, আব্দুর রহমান বেপারী, ৭ নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি হাসান প্রধানীয়া , সহ-সভাপতি জান শরীফ, সাধারণ সম্পাদক মিজান বকাউল, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম মিজি, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মনা, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ সেলিম।

উপহার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় দেশের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, তারেই ধারাবাহিকতায় আমাদের ৭ নং ওয়ার্ডের গরীব, দুঃখী ,অসহায় মানুষদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Model Hospital

বিগত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আমাদের নেতাকর্মীরা শান্তিতে বাড়িতে থাকতে পারেনি। আওয়ামী লীগ এই দেশের জনগণের উপরে নিকৃষ্ট শাসন চালিয়েছে, আর তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।”

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’