বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জিয়া পরিষদের উপদেষ্টা পরিষদ ও উপজেলা কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:৩৮ পিএম
হাজীগঞ্জে জিয়া পরিষদের উপদেষ্টা পরিষদ ও উপজেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ‘জিয়া পরিষদ’ এর হাজীগঞ্জের উপদেষ্টা ও উপজেলা কমিটি অনুমোদিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদিত দেন, জিয়া পরিষদের চাঁদপুর জেলা সভাপতি এ্যাড. আব্দুল্লাহিল বাকী।

কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম.রহিম পাটওয়ারী, জিয়া পরিষদের জেলা সহ-সভাপতি মো. মনিরুল হক পাটওয়ারী, সরোয়ার আলম ভুলু মুন্সী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।

উপদেষ্টা পরিষদে উল্লেখযোগ্য মধ্যে হলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক, বিশিষ্ট রাজনীতিবীদ আলহাজ¦ মো. ইমাম হোসেন, এম.এ রহিম পাটওয়ারী, মোহাম্মদ হাছান মিয়াজী, খোরশেদ আলম ভুট্টু, আকতার হোসেন দুলাল, হুমায়ুন কবির সুমন, মোশারফ হোসেন স্বপন, সাইফুল ইসলাম মিঠু, জুয়েল রানা তালুকদার।

Model Hospital

উপজেলা কার্যকরি কমিটির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সভাপতি মো. ওয়ালিউর রহমান মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, মো. মিজানুর রহমান, রফিকুল্লাহ ও খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন মোল্লা, রুবেল রানা তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাও. মোতাহের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উল্যাহ্।

কোষাধ্যক্ষ জাকির হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক মাহবুব আলম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মতিয়া মাহবুবা, প্রকাশনা সম্পাদক ইঞ্জি. জাকারিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মো. হাসেম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ফেরদাউস, আন্তঃযোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামছুর রহমান সোহাগ।

সম্মানিত সদস্যদের মধ্যে নজরুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, এ্যাড. শেখ মো. জাহাঙ্গীর আলম, আব্দুল হাই, সাংবাদিক পাপ্পু মাহমুদ ও হাবিবুর রহমান, মো. ইসমাঈল হোসেন সর্দার, পারভীন আক্তার, আশুরা বেগম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital