বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া বিভিন্ন মসজিদে ড. মহীউদ্দীন খান আলমগীরের সুস্থতা কামনায় দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৪:২৯ পিএম
কচুয়া বিভিন্ন মসজিদে ড. মহীউদ্দীন খান আলমগীরের সুস্থতা কামনায় দোয়া
মেহেদী হাসান : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর  উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ড. আলমগীরের করোনা মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কচুয়া সাব-রেজিষ্টার অফিস জামে মসজিদে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তরের আয়োজনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন, কচুয়া সাব-রেজিষ্টার অফিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সফিউল্লাহ।
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর জামে মসজিদে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেনের আয়োজনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন, হোসেনপুর জামে মসজিদের ইমাম মো. ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহেরসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।
তাছাড়া একই দিনে উপজেলার সাচার, পাথৈর, বিতারা, পালাখাল, পশ্চিম সহদেবপুর, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির করোনা মুক্তি, পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি করোনা আক্রান্ত হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের করোনা ইউনিটে উন্নত চিকিৎসা গ্রহণ করেন। ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এমপি’র পরিপূর্ন সুস্থতা কামনায় তাঁর পরিবারের লোকজন সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital