বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সালামি চেয়ে অনেকে হুমকিও দিচ্ছেন: ছাত্রশিবির সভাপতি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৮:৩১ পিএম
সালামি চেয়ে অনেকে হুমকিও দিচ্ছেন: ছাত্রশিবির সভাপতি

ঈদ আসলেই সালামি নিয়ে নানা রঙ্গ-রসিকতায় মেতে ওঠেন মানুষ। বড়-ছোটদের সালামি দেওয়া-নেওয়া নিয়ে চলে খুনসুটি। এমন দৃশ্য সাধারণ হলেও এবার খুনসুটিতে মেতেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রোববার (৩০ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে ঈদ সালামি নিয়ে পোস্টে করেন তিনি।

পোস্টে শিবির সভাপতি লেখেন, ঈদ সালামি চেয়ে অনেকেই ইনবক্সে প্রচুর মেসেজ দিচ্ছেন। কিছু ভাইয়েরা অনুরোধ করছেন, আবার অনেকে হুমকিও দিচ্ছেন। সবার প্রতি সম্মান রেখে কিছু কথা।

১. ঈদ সেলামি নিয়ে বিশেষজ্ঞদের মাঝে দ্বিমত রয়েছে। এটা কি মুস্তাহাব নাকি মাকরূহ। যাইহোক আমি ঈদ সেলামির পক্ষের শক্তি।

Model Hospital

২. আপনারা জানেন ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক ও স্তরভিত্তিক সংগঠন। তাই যারা কেন্দ্রীয় সভাপতির নিকট ঈদ সেলামি চাচ্ছেন তারা স্থানীয় শাখার সাথে যোগাযোগ করতেই পারেন। করে সেলামি হিসেবে যা পাবেন, তা মূলত কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকেই পাওয়া হিসেব গণ্য হবে।

৩. ঈদ সেলামি সবসময় কাগুজে নোটে হতে হবে এমন কোনো কথা নেই। মনে মনে রুহানি সেলামি নিতে পারেন। এতে দাতা ও গ্রহীতা উভয়ের জন্যই দুনিয়া ও আখেরাতে কল্যাণ।

৪. আমাদের আগের প্রজন্মের কাছে ঈদ সেলামি চাইলে অনেকেই শান্তনা দিয়ে কৌশলে পাশ কাটিয়ে দিতেন। আমরাও ছোট হিসেবে তাদের কথা মেনে নিতাম। আসলে বড়দের প্রতি ইহসান করতাম। এখনো সুযোগ পেলেই অনেকের প্রতি ইহসান করি।

তাই আসুন ইসলামী নৈতিকতার সর্বোচ্চ স্তর ইহসানের চর্চা বাড়াই। মনে রাখবেন বরকত আল্লাহর পক্ষ থেকেই আসে। দুনিয়ার কোনো সেলামি থেকে নয়। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।

এরপর বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে জাহিদুল ইসলাম লেখেন, যারা কেন্দ্রীয় সভাপতিকে ঈদ সেলামি দিতে চান, তারা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সহজেই পাঠাতে পারেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।