বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবিধান সংস্কারে মুসলিম আইডেন্টিটিফিকেশন থাকতে হবে : মাওলানা মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১০:০৭ পিএম
সংবিধান সংস্কারে মুসলিম আইডেন্টিটিফিকেশন থাকতে হবে : মাওলানা মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, সংবিধান সংস্কারে মুসলিম আইডেন্টিটিফিকেশন থাকতে হবে।
কুরআনের সাথে সাংঘর্ষিক সকল আইন সংশোধন করে ৯২% মুসলিম অধ্যুষিত এই ভূখন্ডের জাতিসত্বা ও জাতীয় চেতনাবোধকে ধারণ করে সংবিধান রচিত হবে। অন্যথায় সংবিধান সংস্কার গ্রহনযোগ্য হবে না।
আজ ৪ এপ্রিল’২৫ শুক্রবার বিকাল ৪ টায়  উপজেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা শাখার সভাপতি মুফতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী গোলাপ শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার, হাজী উসমান গণি, কারী তাজুল ইসলাম, হাফেজ মাওলানা ইবরাহীম, মাওলানা আসাদুল্লাহ, রবিউল ইসলাম রুবেল, মাজহারুল ইসলাম, এইচ এম আরিফুল ইসলাম প্রমুখ।
অধিবেশন শেষে হাফেজ মাওলানা আবু হানিফ পাটোয়ারীকে সভাপতি, আলহাজ ওসমান গণি ও গাজী গোলাপ শাহকে সহ-সভাপতি এবং ইমান হোসেন  জহিরকে সেক্রেটারি করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।