বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭:৫৯ পিএম
হাজীগঞ্জ জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের  এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে  সোমবার  সকালে বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন   বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দ মুরর্তেজা কামাল।
বিদ্যালয়ের  দাতা সদস্য আবু তাহের মিয়ার সভাপতিত্বে  সহকারী শিক্ষক নুরুল আমিন মিয়ার পরিচালনায়  মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী নুরুল রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্লাহ মজুমদার,  বিশিষ্ট সাংবাদিক ও সাবেক পরিচালানা পর্ষদের অভিভাবক সদস্য  খালেকুজ্জামানশামীম, কাঁকৈরতলা  জনতা কলেজের সহকারি অধ্যাপক কবিরহোসেন, কাজী মনিরুল হক, মোজাম্মেল হক কাজল, সাবেক অভিভাবক সদস্য আব্দুল হক মোল্লা মানিক, দাতা সদস্য মোস্তফা কামাল মিয়া, অভিভাবক এনামুল হক পাটোয়ার, সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ুম মজুমদার, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ রায়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিরিয়ার শিক্ষক মাওলানা এটি হোসাইন আহমেদ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।
এসময় রাজনীতিবীদ বিল্লাল হোসেন সাহেব, সাবেক অভিভাবক সদস্য কামরুজ্জামান সেলিম ও আলী মুন্মীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।