শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ডে উন্মুক্ত উন্নয়ন সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৮:৩৯ এম
শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ডে উন্মুক্ত উন্নয়ন সভা অনুষ্ঠিত
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত উন্নয়ন সভা রবিবার (৩০ জানুয়ারী) বিকেলে মহামায়া পূর্ব বাজার বিমলের গাঁওয়ে অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য কবির হোসেন রনি’র সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
সভায় ওয়ার্ডবাসী তাদের বক্তব্যে ওয়ার্ডের নিত্যপ্রয়োজনীয় যেমন আর্সেনিকমুক্ত সুপেয় পানির ব্যবস্থা, কাঁচা রাস্তা মেরামত, কালভার্ট, পুকুর অথবা খাল পাড়ে গাইডওয়াল নির্মান, জম্ম নিবন্ধনে যাবতীয় ভুল সংশোধনের সু-ব্যবস্থা সহ কাংখিত উন্নয়ন বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে বিনীত আবেদন জানান। এসময় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু ও ইউপি সদস্য কবির হোসেন রনি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জনগুরুত্ব অগ্রাধিকার ভিত্তিতে উপরোল্লেখিত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য লাকি আক্তার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের পাটওয়ারী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পাঠান, এলাকাবাসীর পক্ষে মিজান মেলেটারী, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সোহরাব হোসেন কুসুম, রুহুল আমিন পাটওয়ারী, দেলোওয়ার হোসেন পাটোয়ারী, ফারুক হাজী, জাহাঙ্গীর হোসেন সুজন প্রমুখ।
এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital