বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি ইমাম হায়াতের

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ পিএম
রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি ইমাম হায়াতের

গাজীপুরে বিশিষ্ট আলেম ও মসজিদের ইমাম আল্লামা রইস উদ্দিনকে খুনি রাজাকার দল কর্তৃক নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত আল্লামা রইস উদ্দিনের মর্মান্তিক হত্যার জন্য পুলিশকেও দায়ী করে বলেন,ঢাকায় গাজা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে খুনি জংগীবাদের হিংস্র মব হামলায় মারাত্মক আহত আলেমকে হসপিটালে না নিয়ে চিকিৎসার ব্যবস্থা না করে হাতকড়া পরিয়ে থানায় আটক করে রেখে অমানুষ অমানবিক পুলিশ তাঁকে মৃত্যুর মূখে ঠেলে দেয়।

পুলিশের হিংস্র পাশবিক ঘৃন্য বর্বর আচরণের তীব্র প্রতিবাদ করে আল্লামা ইমাম হায়াত বলেন, আহত আলেম রইস উদ্দিন মৃত্যুর পূর্বে পুলিশের গাড়িতে পানি চাইলেও যুগের মোয়াবিয়া এজিদের দল রাজাকার খুনিদের ইশারায় মূখের কাছে পানি নিয়েও পুলিশ পানি না দিয়ে পানির বোতল ফিরিয়ে নেয়।

আল্লামা রইস উদ্দিনের হত্যাকারি সকল খুনি জংগীবাদি ও দায়ী পুলিশদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

Model Hospital

ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক হিংস্র পাশবিক অধর্ম উগ্রবাদি জংগীবাদি সাম্প্রদায়িক জালিম অপশক্তির খুন সন্ত্রাস স্বৈরদস্যুতা থেকে জীবনের নিরাপত্তা- সব মানুষের জীবনের স্বাধীনতা – সবার ধর্ম- রাষ্ট্র -গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় দেশের সকল মানবিক মানুষকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital