বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডেভিল হান্টে যুবলীগ নেতা আবদুস সাত্তার ও ইউপি সদস‍্য আটক

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:৩৯ পিএম
ফরিদগঞ্জে ডেভিল হান্টে যুবলীগ নেতা আবদুস সাত্তার ও ইউপি সদস‍্য আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা আবদুস সাত্তার পাটোয়ারী ও ইউপি সদস‍্য শরীফ পাটোয়ারীকে আটক করেছে।
শুক্রবার (৯ মে ২০২৫) গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার এসআই আরিফ হোসেন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গুপ্টি পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস‍্য আবদুস সাত্তার পাটোয়ারীকে ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস‍্য শরীফ পাটোয়ারীকে আটক করে।
পরে তাদেরকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলায়(২০২২ সালে উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের) আটক দেখিয়ে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম উপরোক্ত দুইজনকে আটক পরবর্তী আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital