বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আতঙ্কে এলাকাবাসী

শাহরাস্তিতে দু’দিনে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:৪২ পিএম
শাহরাস্তিতে দু’দিনে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত
শাহরাস্তিতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে ১০জন আহত হয়েছে।
ওই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার চিতোষী পূর্ব-পশ্চিম ইউপির মনিপুর ও পাথৈর এবং রায়শ্রী দক্ষিণ ইউপির ঘুঘুরচপ ও প্রসন্নপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানায়, শুক্রবার সকালে ওই ইউপির মনিপুর গ্রামের মহরম আলীর পুত্র এরশাদ হোসেন (৩০), পার্শ্ববর্তী ইউপির পাথৈর গ্রামের ইউসুফের পুত্র শাহজালাল (৪০), রহমত আলীর পুত্র আবু তাহের (৬০), পরি কালুর পুত্র মোঃ আব্দুর রহিম (৫৫)পাগলা কুকুর তেড়ে এসে কামড় দেয়।
শুক্রবার আহতরা শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক খালেদুর রহমান টিটু থেকে ব্যবস্থাপত্র নিয়ে ভ্যাকসিন দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার ঘুঘুরচপ পাটোয়ারী বাড়ির আলমের শিশুপুত্র জাবেদকে (১২) একটি পাগলা কুকুর তেড়ে এসে কামড় বসিয়ে দেয়।
এরপর দুপুরের দিকে ওই কুকুর একই ইউপির প্রসন্নপুর গ্রামে গিয়ে হাজির হয়। সেখানে একে একে পাঁচ জনকে কামড়িয়ে আহত করে।
আহতরা হলেন, মিলন চন্দ্র পাল (৬০) জীবন বর্মনের শিশু  পুত্র প্রীতম (৩), মানিকের তিন বছরের পুত্র,ওমর ফারুকের স্ত্রী ফেরদৌস আক্তার (৪০),  আঃ ফারুকের  হোসেনের স্ত্রী শাহীন আক্তার (৩৫)। এছাড়া ওই এলাকার জনৈক আবুল কালামের ছাগল কামড়িয়ে আহত করে।
ভুক্তভোগী পান ব্যবসায়ী বিমল চন্দ্র পাল জানান,তিনি স্থানীয় খিলা বাজারে  ব্যবসায়িক কাজে যাওয়ার পথে কুকুরের কামরের আক্রমণের শিকার হন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান বলেন, কুকুরে কামড়ে আহতদের রেবিক্স ডিসি ইনজেকশন দিতে হয়।
আক্রান্তরা চাইলে চাঁদপুর জেলা  সরকারি হাসপাতাল অথবা নিজস্ব অর্থায়নে একমাসে মোট পাঁচ ডোজ ইনজেকশন দিতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital