শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:১৯ পিএম
মতলব উত্তরে জামায়াতে ইসলামীর কর্মশালা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে শুক্রবার সকালে ছেংগারচর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ওয়ার্ড ও কেন্দ্র কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর -০২ নির্বাচনী এলাকা থেকে মনোনীত এমপি প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর বিল্লাল হোসেন মিয়াজী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসারের সভাপতিত্বে কর্মশালায় পবিত্র কোরআন থেকে মূল্যবান নসিহত পেশ করেন ছেংগারচর পৌর জামায়াতের সভাপতি মাওলানা এসএম রবিউল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির।
উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যবৃন্দ সহ জামায়াতের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital