বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিধবা ও প্রতিবন্ধীদের স্বাবলম্বী করণে প্রশিক্ষণ কর্মশালা

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:৩৬ পিএম
চাঁদপুরে বিধবা ও প্রতিবন্ধীদের স্বাবলম্বী করণে প্রশিক্ষণ কর্মশালা
সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) পিইআই পাইলট প্রকল্পের আওতায় সরকারি ভাতা প্রাপ্ত বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগীদের জন্য পাঁচ দিনব্যাপী ব্যবসায়ী দক্ষতা, আর্থিক স্বাক্ষরতা, জীবন দক্ষতা ও ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন্য উপকারভোগীকে বিভিন্ন উপকরণ প্রদান করেন। এবং প্রশিক্ষন শেষে প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।
এসময় জেলা প্রশাসক উপস্থিত সকল প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে আয়োজিত ৫ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার এটিএম গোলাম মোস্তফা, মোহাম্মদ নুরুল আবছার, প্রশিক্ষক বাপ্পা দাস, খন্দকার খালিদ সামস্, কেইস  ম্যানেজার মোঃ ফয়সাল এবং আশিকাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।