বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকসহ কারবারি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:৫৫ পিএম
শাহরাস্তিতে মাদকসহ কারবারি আটক
শাহরাস্তিতে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।
সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির এবং কালিবাড়ি সড়কের পাশে অভিযুক্ত আসামী আব্দুল জলিল এর কাঠের দোকানের ভিতর একটি অভিযান পরিচালনা করে। এতে ওই এলাকার আটিয়াবাড়ীর হারেছ মিয়ার পুত্র আব্দুল জলিল(৩৭) কে আটক করে।
পুলিশ তল্লাশি চালিয়ে ওই দোকানের খাটিয়ার নিচে থেকে সাদা পলিথিনের ভিতরে একটি পোটলায় ২(দুই) গ্রাম গাঁজা মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং ০১(এক)টি লাল রংয়ের ছোট ব্যাগের ভিতরে গাঁজা বিক্রয়ের নগদ ৫২,০০০/-(বায়ান্ন হাজার) টাকা জব্দ করে।
পরে পুলিশ অভিযুক্তকে আটক করে এ বিষয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা রুজু করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায়  শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ ও  এসআই (নিঃ)/নুরুল আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ  মাদক অভিযান পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital