বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম
কচুয়ায় সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সমাবেশ

কচুয়ায় রহিমানগর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে চাদাঁবাজী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

কচুয়া উপজেলার রহিমানগর বাজারে চাদাঁবাজী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার সকালে বাজার ব্যবসায়ী ও এলাকার সচেতন নাগরিকদের আয়োজিত বিক্ষোভ মিছিলটি রহিমানগর বাজারের শাহজালাল শপিং কমপ্লেক্স সামনে থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী,আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির  সভাপতি শাহ জাহান মজুমদার, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাজী কবির হোসেন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাধারন সম্পাদক সম্রাট র‌ইজ উদ্দিন চৌধুরী।
এ সময় বক্তারা বলেন,রহিনমাগর বাজারের  সাম্প্রতিক সময়ে  চাদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে গেছে। সাধারন মানুষ ও ব্যবসায়ী নিরাপত্তাহীন হয়ে পড়ছে। সেই সাথেই মাদকের ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতাও বেড়ে গেছে।
বক্তারা আরো বলেন, ৫ই আগষ্টের পর দলের নাম ভাঙ্গিয়ে কিছু সন্ত্রাসী ও চাদাবাজী ঘটনায় জড়িয়ে পড়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে পুলিশ প্রশাসনের প্রতি আহব্বান জানান।
এসময় রহিমানগর বাজারের ব্যবসায়ী ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।