বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই : হুমায়ুন কবির বেপারী

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:৪৯ পিএম
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই : হুমায়ুন কবির বেপারী

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেছেন, রাজনীতি কোন ব্যক্তির স্বার্থে হয়না। দেশ ও জনগণের স্বার্থেই রাজনীতি করতে হয়। গত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের স্বার্থে জেল-জুলুম অত্যাচার সহ্য করেছে বলেই, আজ স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই পারে এই যাত্রাকে এগিয়ে নিতে।

ফ্যাসিবাদী বিরোধী ঐক্যের প্রতিক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করবেন। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের মনে রাখতে হবে। দলের মধ্যে নেতৃত্ব ও মনোনয়ন পাওয়া নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন দলের ক্ষতি না করে , আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।

রোববার (৬ জুলাই ২০২৫) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ আরাফাত হোটেলের পার্টি হাউজে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

Model Hospital

সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল। এছাড়া আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নজির আলী খান।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউনিয়ন পর্যায়ের সাংস্কৃতিক দলের জুয়েল পাটওয়ারী, মো. সাইফুল ইসলাম শাহ আলম মাষ্টার, অহিদ ভূঁইয়া, কামাল হোসেন বেপারী, আমির হোসেন কালু, মামুনুর রহমান সুমন, হান্নান বরকন্দাজ, মো. নাজমুল ভূঁইয়া, মো. মমিন গাজী, জাহাঙ্গীর মিজি, শামীম পাটওয়ারী, রাশেদুল ইসলাম রাশেদ, তোফাজ্জল হাজী, মো. হুমায়ুন কবির, নাছির হাজী, মো. জাকির হোসেন, নুর আলম গাজী, বারেক ভূঁইয়া, তুহিন হাসান খান, মনির হোসেন, গিয়াস উদ্দিন খান, মাহাবুব আলম কালু, মিজান বেপারী, ওয়াবেদ উল্যা, নজির আলী খান, কামাল তপদার, মো. শাহাবুদ্দিন, জুলহাস মিয়া, সোহাগ ইসলাম বাবু, জয়নাল হাজী, মো. কিরন হোসেন, মানিক গাজী, শ্রী মনিকিশোর, মোতালেব হোসেন, আরমান মুন্সী, মো. নজরুল ইসলাম, খায়ের মিজি, রাশেদ দর্জি, মো. বিল্লাল হোসেন, সাদ্দাম মিজি, আলমগীর বেপারী, বাবর পাটওয়ারী, ফরিদ হোসেন, শিপন মুন্সী, সুমন গাজী, ইয়াছিন রিয়াদ, শ্রী সমর দাস, খোকন মিজি, এমরান পাটওয়ারী প্রমুখ।

এর আগে প্রদান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি ও সাংষ্কৃতিক দলের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital