চাঁদপুরে “এডু নেক্সট”-এর উদ্বোধন
উচ্চশিক্ষার লক্ষ্য পূরণে বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য যাত্রা শুরু করল “এডু নেক্সট”। রাজধানীর ধানমন্ডিতে রোববার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ধানমন্ডি জামে মসজিদের পেশ ইমাম মুনাজাত পরিচালনা করেন।

এডু নেক্সটের কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া, ভিসা সহায়তা থেকে শুরু করে পুরো যাত্রায় শিক্ষার্থীদের সর্বাত্মক পরামর্শ ও সহায়তা দেওয়া হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি সংযোগ এবং অভিজ্ঞ পরামর্শক দলের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক গাইডলাইন ও তথ্য পাবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আরও বলেন, বিদেশে পড়তে যাওয়া অনেক শিক্ষার্থীর জন্য প্রক্রিয়াটি জটিল হয়ে ওঠে। এডু নেক্সট সেই চ্যালেঞ্জগুলো সহজ করতে এক ছাতার নিচে সবধরনের সেবা দেবে। শিক্ষার্থীর একাডেমিক লক্ষ্য, পছন্দের দেশ ও বিষয় বিবেচনা করে ব্যক্তি–ভিত্তিক পরামর্শ দেওয়া হবে।

বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় থাকায় বিভিন্ন দেশ ও বিষয়ে বহুমুখী প্রোগ্রামের সুযোগ পাওয়া যাবে। এর ফলে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও স্বপ্ন অনুযায়ী সেরা পথ বেছে নিতে সক্ষম হবে।

প্রতিষ্ঠানটি মনে করে, আন্তর্জাতিক শিক্ষার অভিজ্ঞতা একজন শিক্ষার্থীকে শুধু ডিগ্রিধারী নয়, বরং গ্লোবাল সিটিজেনে পরিণত করে।
বিদেশে পড়াশোনায় আগ্রহীরা এডু নেক্সটের ফেসবুক পেজে যুক্ত হয়ে নিয়মিত আপডেট, সফলতার গল্প ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।








