মাদক ও সন্ত্রাসমুক্ত স্মার্ট মতলব গড়ে তুলতে চাই; মুফতী মানসুর আহমদ সাকী
নারায়ণপুর পৌরসভা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী।

মঙ্গলবার (৮ জুলাই) নারায়নপুর পৌরসভার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে আলোর পথে ফিরিয়ে আনতে ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারায়নপুরসহ পুরো নির্বাচনী এলাকায় জনগণের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও নাগরিক সেবা ডিজিটাল করার মাধ্যমে আধুনিক মতলব গড়ার প্রত্যয় নিয়েই আমরা মাঠে আছি।

সভায় দলীয় নেতাকর্মীরা মুফতী মানসুর আহমদ সাকীর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় নারায়ণপুর পৌরসভায় অন্তর্ভুক্ত ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





