বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক বাস্তবায়ন করার লক্ষ্যে

কচুয়া কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা ও কর্মী সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:০৬ পিএম
কচুয়া কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা ও কর্মী সম্মেলন

কচুয়া কাদলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার।

কচুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার কাদলা ইউনিয়ন যুবদলের আয়োজনে আলোচনা,কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ওই ইউনিয়নের বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজ মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হক তফাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক মিলনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ ফরিদ আহমেদ স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানিয়া , চাঁদপুর জেলা যুবদলের সদস্য এডভোকেট শাহ মোঃ বোরহান উদ্দিন,যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার আহমেদ,হান্নান প্রধান,ইসমাইল হোসেন,সেলিম মাসুদ প্রধান, শরীফুল ইসলাম,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ আল আমিন।

Model Hospital

বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেহেদী,যুগ্ম আহ্বায়ক আবুল হাসানাত, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা আব্দুল্লাহ আল নোমান, ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহের গাজী, সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী, যুবদল নেতা ইয়াছিন মিয়া প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, ৩১ দফার বাস্তবায়নের জন্য সবাই আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মাঝে ৩১ দফাগুলোর গুরুত্ব তুলে ধরতে হবে এবং তাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে রাষ্ট্র গঠনে এর প্রয়োজনীয়তা বুঝাতে হবে।

তারা আরো বলেন,কচুয়ার বিএনপির অভিভাবক কেন্দ্রীয় বিএনপি’র কার্য নির্বাহী সদস্য ও কচুয়ার বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে ৩১ দফার বাস্তবায়ন করার লক্ষ্যে ইউনিয়ন সকল যুবদলের নেতাকর্মীরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।

আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মনপুরা বাতাবাড়িয়া বাজারে যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital