৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন
ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের সভাপতি ইমন, সম্পাদক স্বপন
“যেখানে মানুষ সেখানে সেবা” এই স্লোগানে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাবুদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন স্বপন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ পাটওয়ারী, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মিজি, মো. রুবেল পাটওয়ারী, মোঃ জাহাঙ্গীর মিজি, জুটন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবের হোসাইন এবং সাংগঠনিক সাইফুল ইসলাম মিঠু নির্বাচিত হয়েছেন।

আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ-কোষাধ্যক্ষসহ অন্যান্য পদে ৫০ জন নিবেদিতপ্রাণ কর্মী।

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সমাজকল্যাণ মূলক ও জনসেবা মূলক কাজ করে আসছে।

নতুন কমিটি এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





