শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জামায়াতের সমাবেশে ১০ হাজার বাস ৪টি ট্রেন ও লঞ্চ রিজার্ভ, অংশ নেবে ১০ লাখ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৪৯ পিএম
জামায়াতের সমাবেশে ১০ হাজার বাস ৪টি ট্রেন ও লঞ্চ রিজার্ভ, অংশ নেবে ১০ লাখ

আগামীকাল ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। এ লক্ষ্যে প্রতিদিনই রাজধানীসহ দেশজুড়ে চলছে মিছিল, মিটিং ও গণসংযোগ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যে ট্রেন ও লঞ্চ বাদ দিয়ে ভাড়া করা হয়েছে ১০ হাজারের মতো বাস। তিনি বলেন, ‘সমাবেশে ১০ লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।’

সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশনস) নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং, মাইক বসানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে আমরা ডিএমপির সহযোগিতা চেয়েছি। তারা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’

Model Hospital

সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত সরাসরি কোনো হুমকি পাওয়া যায়নি। তবুও সতর্ক আছি। পুলিশও আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।’

ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া জামায়াত নেতাদের মধ্যে আরও ছিলেন— ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডা. রেজাউল করিম, মো. দেলাওয়ার হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন ও আবদুস সাত্তার সুমন।

পুলিশের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস ও রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital