বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও ব্র্যাক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:২২ পিএম
শাহরাস্তিতে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও ব্র্যাক
শাহরাস্তিতে “ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি।
“মানবিক সেবা মানেই উন্নত জীবন” এই মূলমন্ত্রকে সামনে রেখে এবারের ক্যাম্পেইনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়— ‘নিজে নিয়ে আসুন পরিষ্কার পরিবেশ, গড়ুন সুস্থ সমাজ’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের চাঁদপুর অফিসার মিজানুর রহমান।
এছাড়া শাহরাস্তি পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান এবং প্রধান সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।
অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, পৌর কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রায় ২০ জন পরিচ্ছন্নতা কর্মীর সমন্বয়ে চালু হওয়া এই কার্যক্রম মাসব্যাপী চলবে শাহরাস্তি পৌরসভার ছয়টি ওয়ার্ড জুড়ে। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিনটি স্থানে মাইকিং করা হয়।
বক্তারা বলেন, “পরিচ্ছন্নতা শুধুমাত্র অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব ও নৈতিক কর্তব্য। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে রোগজীবাণুর বিস্তার কমে, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর হয় এবং মানুষ সুস্থ থাকে।”
প্রসঙ্গত, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের সহযোগিতায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital