বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নিঃসন্তান দম্পতির উপর হামলা, কে দেবে নিরাপত্তা?

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:০৩ পিএম
হাজীগঞ্জে নিঃসন্তান দম্পতির উপর হামলা, কে দেবে নিরাপত্তা?

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দোয়াগোন্ডায় পারিবারিক কলহের জেরে নিঃসন্তান এক দম্পতির উপর হামলা ও ঘরের দরজায় ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে বড় ভাসুর আলী আশরাফের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

ভুক্তভোগী ঐ দম্পতি উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের দোয়াগোন্ডা লদের বাড়ির।

জানা যায়- দীর্ঘদিন যাবত নূরে আলম প্রবাসে থাকার সুবাদে তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী কুলসুম বেগমের সাথে তার বড় ভাসুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আশরাফের বিরোধী আলছে। ভুক্তভোগী পরিবারের কোনো সন্তান না থাকায় দীর্ঘ ২২ বছর ধরে বড় ভাসুরের ছেলে কাইয়ুমকে নিজের সন্তানের মতো লালন-পালন করেন। গত ৮ মাস আগে পারিবারিক কলহের কারনে কাইয়ুম সেচ্ছায় তার পরিবারের কাছে ফিরে আসে।

ঘটনার সূত্রপাত গত ২৫ জুলাই(শুক্রবার) বিকেলে বাড়ির উঠানে কাইয়ুমের সন্তানকে বৃষ্টিতে ভিজতে দেখে কুলসুম বেগম তাকে ডাক দিলে বড় ভাসুর আলী আশরাফ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। দুজনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে আশরাফ আলী কুলসুম বেগমের ঘরের দরজায় ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে ইটের একটি টুকরো এসে কুলসুম বেগমের মাথায় লাগে। এরপর নিজের আত্নরক্ষায় ভুক্তভোগী কুলসুমা বেগম ঘরের দরজা বন্ধ করে রাখেন।

Model Hospital

ভুক্তভোগী কুলসুম বেগম অভিযোগ করে বলেন, “আমার কোনো সন্তান না থাকায় আমাদের সম্পত্তির উপর নজর পড়েছে আশরাফ আলীর। ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। এমনকি আমার স্বামী দেশে এলে তাকেও মারধর করেছে সে।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত আলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “রাগের মাথায় দরজায় ইট ছুড়েছি, এটা আমার ভুল হয়েছে। এমনটা করা উচিত হয়নি।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুদ্দিন ফারুক বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত আলী আশরাফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিঃসন্তান দম্পতি ও তাদের পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital