রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নারায়ণপুর পৌর ও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম
নারায়ণপুর পৌর ও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌর ও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর উপজেলার নারায়ণপুর বাজারের নূর ম্যানশনের দ্বিতীয় তলায়  এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়াললী প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন আল আকাশ, জেলা যুবদলের সদস্য ও নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, বিএনপি নেতা জাকির হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জমশেদ আলম সুমন।
এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন প্রধান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সিফাত, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো. শহীদ মিয়াজী, সুরুজ প্রধান প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খন্দকার, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়াজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রধান, বিএনপি নেতা মোস্তফা কামাল, মিজানুর রহমান বকাউল, নজরুল ইসলাম মিয়াজী, সাহেব আলী প্রধান, গিয়াস উদ্দিন কাজী, যুবদল নেতা নাসির প্রধান, ইয়াসিন বেপারী, শাহীন মিয়াজী, নারায়ণপুর পৌর যুবদল নেতা রবিউল ইসলাম রবি, জয়নাল হাজারী, জামাল মিয়াজী, বিল্লাল বকাউল, মজনু বেপারী, কাজী ফেরদৌস, ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি দেলোয়ার হোসেন ডালিম, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রনি, ছাত্রদল নেতা আল আমিন পাটোয়ারী, মাহমুদ কাজী, নারায়ণপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম হীরা, ছাত্রদল নেতা নাহিদ মিয়াজি, রিফাত, শাহীন, শাকিল মিয়াজী, কাজী ফাহিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।