বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা ও প্রয়াত তিন নেতার কবর জিয়ারত

মো. মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:৫০ পিএম
শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা ও প্রয়াত তিন নেতার কবর জিয়ারত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শাহরাস্তিতে প্রস্তুতিমূলক সভা ও সম্প্রতি প্রয়াত তিন নেতার কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলার কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ও পৌরসভার ভাটনিখোলা এলাকায় কবর জিয়ারতের কর্মসূচি সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক চাঁদপুর জেলা সভাপতি ইঞ্জি. লায়ন মমিনুল হক।

তিনি বলেন—“জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছে বলেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আপসহীনভাবে লড়াই করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না—আমরা এ আন্দোলনকে বিজয়ের মাধ্যমে শেষ করব।”

Model Hospital

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় তিনি প্রয়াত নেতা মিজানুর রহমানের দুটি এতিম সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে দুই লক্ষ টাকার এফডিআরের ঘোষণা দেন। পাশাপাশি আরও দুই প্রয়াত নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু ইউসুফ পাটোয়ারী রুপন, শাহ মোহাম্মদ আলী, অধ্যাপক মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, মমতাজ উদ্দিন, পৌর বিএনপির উপদেষ্টা মো. জহিরুল ইসলাম বিএসসি, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুর রহিম হেডমাস্টার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, ছাত্রদল সভাপতি এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, ওলামা দলের সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, পৌরসভা যুবদলের যুগ্ম সম্পাদক আদনান নোমান,সাইফুল ইসলাম দিদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে রায়শ্রী দক্ষিণ ইউপির প্রয়াত নেতা মিজানুর রহমান ও হারুনুর রশিদের কবর এবং পরে পৌরসভার ভাটনিখোলা মহল্লার বিএনপি নেতা তারেক হোসেন পাটোয়ারীর কবর জিয়ারত করেন নেতারা।

এ সময় তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজ-খবর নেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

রায়শ্রী দক্ষিণের কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেমায়েতুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিলন, যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মাহবুবুল আলম (পরান), রায়শ্রী দক্ষিণ যুবদলের সভাপতি মাহবুব আলম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।