বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে

শাহরাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম
শাহরাস্তি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
শাহরাস্তিতে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় এবং নিজেদের প্রতিভা প্রদর্শন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নাজিয়া হোসেন।
তিনি বলেন, “”শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করে।” তিনি আরও বলেন, “আজকের বিজয়ীরা যেমন সাফল্যের স্বাদ পেল, তেমনি যারা বিজয়ী হতে পারেনি, তারাও যেন চেষ্টা চালিয়ে যায়। কারণ, অংশগ্রহণ করাই সবচেয়ে বড় বিষয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান, এবং চেড়িয়ারা কলেজ শাখার অধ্যক্ষ মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহম্মেদ।
অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সকল অংশগ্রহণকারীকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে আয়োজকরা   জানান, মুলত  শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য এবং সাংস্কৃতিক প্রতিভার বিকাশে উৎসাহিত করা ও আকাশ সংস্কৃতি মুঠোফোন আগ্রাসনে পথভ্রষ্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে  এ আয়োজনের প্রয়াস।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।