বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির ৩১দফা বাস্তবায়নে পশ্চিম নাউরী গ্রামে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি

বাংলাদেশের নারীদের পছন্দের প্রতীক ধানের শীষ : আলমগীর সরকার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:০১ পিএম
বাংলাদেশের নারীদের পছন্দের প্রতীক ধানের শীষ : আলমগীর সরকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির ৩১দফা বাস্তবায়নে পশ্চিম নাউরী গ্রামে ঘরে ঘরে জনে জনে কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, বাংলাদেশের নারীদের পছন্দের প্রতীক ধানের শীষ। তাই মা বোনদের ছাড়া নির্বাচন সম্ভব নয়। তাই বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমাদের নেতা ড. জালাল উদ্দিন মা বোনদের নিয়ে এই প্রোগ্রাম ব্যবস্থা করেছেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম,  সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মোশারফ হোসেন মুরাদ, সদস্য আল আমিন সরকার, কবির সরকার, সাগর প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম মুকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক রাহিমা ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি লাইলী আক্তার, বিএনপি নেতা তুহিন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শুক্কুর আলী ঢালী, কর্মসংস্থাপন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, যুবদল নেতা বাদল মোল্লা, শ্রমিক দল নেতা জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন, বিএনপি নেতা কামাল হোসেন, ছাত্রদল নেতা সাকিব সহ শত শত নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।