বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গোয়ালভাওরে তারুণ্যের সমাবেশে

দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না-আলহাজ্ব এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম
দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না-আলহাজ্ব এম এ হান্নান
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারস্থ জিএফসি মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, দলকে যারা বিভাজন করেন, তারা দলের হিত চান না।
এভাবে দলের মধ্যে বিভাজন না করে একসাথে এক মঞ্চে এসে দলের জন্য কাজ করুন। তখন দল যদি আপনাকে মনোনয়ন দেয়, তবে সকলেই আপনার পক্ষে কাজ করবে। কিন্তু যেভাবে আপনারা দলের নাম ভাঙ্গিয়ে দলের ক্ষতি করছেন, তাতে কেউ আপনাদের পাশে থাকবে না। গত তিন দশক ধরে আমি এমপি না হয়েও এলাকার উন্নয়নে যেই কাজ করেছি, তা নির্বাচিত এমপিও করতে পারেনি। এখনো আপনাদের জন্য ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি।
জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করতে ও তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই তারুণ্যের সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে এম এ হান্নান আরো বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। তাই তারা ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তাই তারুণ্যের সমাবেশে তরুণদের উপচে ভরা ভিড়।
সমাবেশে বিশেষ অতিথি উপজেলা চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।