বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি টামটা উত্তর ইউপির ৪নং ও ৭নং ওয়ার্ডে জিয়া পরিষদের শুভ উদ্বোধন

তরুণ প্রজন্মই আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিবে : আয়েত আলী ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম
তরুণ প্রজন্মই আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিবে : আয়েত আলী ভূঁইয়া

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪নং ও ৭নং ওয়ার্ডে জিয়া পরিষদের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর, ২০২৫)উপজেলার বলশীদ বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। তিনি বলেন, “বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এই জিয়া পরিষদ জনগণের সেবা ও উন্নয়নে কাজ করবে।”তিনি আরো বলেন,নতুন প্রজন্ম দেশ ও বিএনপি নেতৃত্ব দিবে। একই সঙ্গে পরিষদের সামাজিক কর্মকান্ড দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যর অহংকার তারেক রহমান এবং চাঁদপুর ৫ এর কান্ডারী লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের হাতকে শক্তিশালী করবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রূপন। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের এই কঠিন পরিস্থিতিতে জিয়া পরিষদের মতো সংগঠনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করতে হবে।”

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, সহ-সম্পাদক মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজী,ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি।

জিয়া পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন মিয়াজী-এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন হোসেনপুর গাউছিয়া হাসেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, টামটা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল্লাহ মিয়াজী, মোঃ শাখায়াৎ হোসেন, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক কিরণ মুন্সি, মোঃ হাবিব উল্লাহ বিএসসি,আয়াত আলী বেঙ্গল, এড. সালাউদ্দিন, মোঃ কামরুল ইসলাম, সাবেক জিয়া পরিষদ সভাপতি মুকবুল আহমদ, বিএনপি নেতা একরামুল হক রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাগর,সৈয়দ আহমদ দুলাল।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital