বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম
কচুয়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

কচুয়ার সাচার বুজড়ীখোলা ও রাগদৈল এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ওই ইউনিয়নের রাগদৈল ও বুজড়ীখোলা এলাকার অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

জানা গেছে, উপজেলার সাচার ইউনিয়নে বিভিন্ন এলাকায় ফসলি জমি নষ্ট করে কয়েকটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু নাছির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ টি পৃথক মামলায় জসিম উদ্দিন ও মো.শরীফ হোসেন নামে দুই জনকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিনে ব্যবহৃত ১ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

Model Hospital

এছাড়াও গত কয়েকদিন আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির নেতৃত্বে আইশৃঙ্খলা বাহিনী নিয়োজিত পুলিশের একটি টিম নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিরুনি অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে কয়েক কিলোমিটার পাইপ ধ্বংস করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ২জনকে আটক করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।