বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম
৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারের আয়োজনে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুর জেলার ইতিহাস ও জেলা এলজিইডির কার্যক্রম তুলে ধরা হয় এবং এলজিইডি চাঁদপুরের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী আহসান কবির প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (সাভারের আয়োজনে চলমান ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠসমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে এ মতবিনিময় সভা হয়। এতে ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির।

তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।

Model Hospital

সভায় চাঁদপুর জেলার ইতিহাস ও জেলা এলজিইডির কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা এবং চাঁদপুর দর্শনীয় স্থান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

এসময় নির্বাহী প্রকৌশলী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাস্তবমুখী ধারণা অর্জনের আহ্বান জানান। এবং এলজিইডি চাঁদপুরের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী-১ (সিভিল)’মোঃ তাহসিনুল হোসেন মুকুল, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, উপ সহকারী প্রকৌশলী সজীব হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital