বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি বিএনপি নেতা রফিকুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২১ পিএম
শাহরাস্তি বিএনপি নেতা রফিকুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন
শাহরাস্তি পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোঃ রফিকুল ইসলাম পোদ্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে নিজ বাড়ি কালিয়াপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সূয়াপাড়া কালিয়াপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন ঢাকার শিশু হাসপাতালে কর্মরত হাফেজ ডাঃ রায়হান ফয়সাল, যিনি মরহুমের জামাতা। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে বক্তব্য রাখেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা  মোস্তফা কামাল, উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি সভাপতি সিএ খায়ের, সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম, মরহুমের বড় ভাই নজরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্র জীবন থেকেই রফিকুল ইসলাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
নব্বইয়ের দশকে মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদে এজিএস নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে শাহরাস্তি পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টারের হাত ধরে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। আজীবন তিনি বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, রফিকুল ইসলাম ছিলেন জনপ্রিয় রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী। তার অকাল মৃত্যু শাহরাস্তির রাজনৈতিক অঙ্গন ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এছাড়া মেহের ডিগ্রি কলেজ পরিবারও গভীর শোক প্রকাশ করেছে। তাদের মতে, সাবেক এজিএস হিসেবে ছাত্রদের অধিকার আদায়ে ও শিক্ষার উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও একমাত্র কন্যা যিনি চিকিৎসক রেখে গেছেন। জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital