সংসদ নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে মোতায়েন হবে ১ লাখ সেনা, সঙ্গে থাকবে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের মূল শক্তি জনগণ। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, তবে জনগণের অংশগ্রহণই মূল নির্ধারক।”

তিনি আরও জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপন হবে এবং সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন।
রোহিঙ্গা ইস্যুতে বলেন, “বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই; আমাদের লক্ষ্য দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো।”










