শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ইউএনও নাজিয়া

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫ পিএম
মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ইউএনও নাজিয়া
শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা উপজেলা, জেলা ও আঞ্চলিক স্তর পেরিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। তারেই ধারাবাহিকতায়  খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, দলবদ্ধতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ওইদিন প্রতিযোগিতা শেষে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ফুটবল ফাইনালে চিতোষী আর এন্ড উচ্চ বিদ্যালয় প্রতিপক্ষ ইছাপুরা উচ্চ বিদ্যালয়কে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে ছিল উপচেপড়া দর্শকের ভিড়, শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো খেলা মাঠ।
এছাড়া ওই স্কুল পর্যায়ে মৌসুমী খেলায় সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডিতেও জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ফুটবলের পাশাপাশি সাঁতার (মুক্ত, বাটারফ্লাই, ব্রেস্ট, ব্যাকস্ট্রোক, রিলে ইভেন্ট), হ্যান্ডবল, দাবা ও কাবাডিসহ নানা খেলায় শিক্ষার্থীরা অংশ নেয়। শাহরাস্তি উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা মিলে মোট ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—“শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ দেহ গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলাই সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার পিপিএম বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান, মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ আঃ রহিম, সাধারণ সম্পাদক মেঃ জসীমউদ্দিন এমএসসি, নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ হোসেন, শিক্ষক নেতা আক্তার হোসেনসহ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাহরাস্তির এ আয়োজন শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।