শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফ্যাসিস্ট আওয়ামী দোসর পরিচালক রফিক শিকদার বহাল তবিয়তে

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম
ফ্যাসিস্ট আওয়ামী দোসর পরিচালক রফিক শিকদার বহাল তবিয়তে

২০২৪ এর জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ট সহচর প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই আছেন তরুণ পরিচালক রফিক শিকদার।

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু ও তার পরিবারের সঙ্গে তার ছিল দহরম-মহরম সম্পর্ক। মন্ত্রীর লোক পরিচয় দিয়ে দাপুটে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে গড়েছেন প্রচুর সম্পদের পাহাড়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সাথে তার একাধিক ছবিও তার প্রমাণ বহন করে। ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিল তার দারুন সখ্যতা। রফিক শিকদার যতবার আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে দেখা করেছেন ততবারই নিজের ফেসবুকে সেই ছবি প্রচার করে নিজের দাপট দেখাতেন। তার ফেসবুকে পোস্ট করা এমন অনেক ছবি এসেছে আমাদের হাতে।

তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে সে গত ১৬ মার্চ ২০২৩ লিখেছেন রাষ্ট্রপতি হাত ধরাই ব্যাপক উন্নয়নের প্রত্যাশায় পাবনাবাসী, ১ জুন ফেসবুকে শামসুল হক টুকুর ফুলের শুভেচ্ছার ছবি দিয়ে লিখেছেন আই লাভ ইউ, ৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নিউজ তার টাইমলাইনে শেয়ার করেছেন, ১৬ অক্টোবর রাষ্ট্রপতির সিঙ্গাপুরের চিকিৎসায় যাওয়ার ছবি তার ফেসবুকে পোস্ট রয়েছে, ১৯ নভেম্বর তার ফেসবুক টাইমলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি দিয়ে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ পাবনা ৫ আসনে আরশাদ আদনান রনি ভাই।

Model Hospital

আওয়ামীলীগের মধু শেষ করে এখন বিএনপির মধু আহরণের অপেক্ষায় রফিক শিকদার। আওয়ামীলীগ সরকার পতনের সাথে সাথে আরিফ উদ্দিনের চিরাচরিত নিয়মানুযায়ী পল্টি দিয়ে সাচ্চা বিএনপি নেতা বনে যাওয়ার চেষ্টা থেমে নেই তার।

তরুণ পরিচালক রফিক সিকদারের বিরুদ্ধে রয়েছি এফডিসির পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীদের ব্যাপক অভিযোগ। এই পরিচালক অভিনয়ের অন্তরালে নায়িকাদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কু- প্রস্তাব দেন।

তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী সুচরিতা। এই পরিচালকের বিরুদ্ধে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত নালিশও জানান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুচরিতা সেখানে উল্লেখ করেন, পাবনায় ‘বসন্ত বিকেল’ ছবির শুটিংস্থলে পরিচালক রফিক সিকদার তার সঙ্গে অসদাচরণ করেন। যার কারণে তিনি শুটিং রেখে ঢাকায় চলে আসেন। আরো অভিযোগ করেছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা বলেন, আমি ঢাকা গিয়েছিলাম আমার প্রথম বাংলাদেশী ছবি ‘হৃদয় জুড়ে’র শুটিং করতে এবং সত্যি কথা বলতে বাংলাদেশে আমার প্রযোজনা টিম, সহশিল্পী’সহ সকলের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম। কিন্তু ছবির পরিচালক রফিক শিকদার চূড়ান্ত অপেশাদার একজন মানুষ। অকারণেই উনি শুটিং-এর সময় আমার সাথে কাজের বাইরে অন্যান্য বিষয় নিয়ে গল্প করতে চাইতেন। সময়ে-অসময়ে মেসেজ করতেন নানা রকম। যেগুলো কাজ সংক্রান্ত নয়! মানে বাড়তি অ্যাটেনশন পাওয়ার চেষ্টা এবং অনেক সময়েই আমি এর প্রতিবাদও করেছি কিন্তু তবুও উনি নিজেকে সংশোধন করেননি।’রফিক শিকদার এই নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উনি আমাকে বার বার মেসেজ করতেন। বলতেন, উনি নাকি আমাকে মিস্ করছেন! একটা সময়ের পর আমাকে বিয়ের প্রস্তাবও দেন! বারবার ব্লক করা সত্ত্বেও উনি থামেননি। উনি সম্প্রতি নিজের ফেসবুক পোস্টেও ব্যক্তিগত আক্রমণ করেন আমাকে। এসব সত্যি অত্যন্ত দুঃখজনক।’

রফিক শিকদারের সঙ্গে আলাপচারিতার কিছু স্ক্রিণশট নিজের ফেসবুক পাতায় শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেন, ‘আমি প্রমাণ স্বরূপ উনার করা হোয়াট্সঅ্যাপ এবং ফেসবুকের মেসেজের স্ক্রিনশটও শেয়ার করছি তাহলেই আপনারা এই মানুষটির মানসিকতা বুঝতে পারবেন। এই লোকের কী বিচার হওয়া দরকার সেটা আমি আমার বাংলাদেশী বন্ধুদের উপরে ছেড়ে দিচ্ছি।
এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

স্বৈরাচার আওয়ামীলীগের দোসর তরুণ পরিচালক রফিক সিকদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছেন এফডিসির শান্তিপ্রিয় কর্মকর্তা-কর্মচারীগণ।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।