বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুরানবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:৫৯ পিএম
পুরানবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

চাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ কামাল শেখ নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব জাফরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আহত কামাল শেখ চাঁদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ্য উত্তর রঘুনাথপুর এলাকার মৃত কাশেম শেখের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় ৪ অক্টোবর আহতের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে তিনি উল্লেখ করেন, আহত মোঃ কামাল শেখ ঘটনার দিন বিকেলে বড় রঘুনাথপুর ফুটবল খেলা দেখতে যায়। সেখানে ফুটবল খেলা নিয়ে জাফরাবাদ এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি বিল্লাল গাজীর ছেলে সোহাগ গাজীর সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় কামাল শেখ ব্যবসায়ী কাজে বাজারে যাওয়ার পথে স্থানীয় খালেক চৌকিদারের দোকানের সামনে পূর্বে ওঁৎ পেতে থাকা সোহাগ গাজী তার গতিরোধ করে এবং ভাড়াটে লোকজন দিয়ে হামলা চালায়।

এসময় রঘুনাথপুর এলাকার হারুন আখনের ছেলে মোজ্জামেল আখন মুসা (২২), দোকানঘর গুচ্ছগ্রাম এলাকার আল আমিনের ছেলে জুবায়ের (১৮), ‌রঘুনাথপুর এলাকার মোঃ রতনের ছেলে ইনসান (১৮)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে ব্যবসায়িক কামাল শেখকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করে। হামলাকারীরা ব্যবসায়ী কামাল শেখের লোহা, ইট, বালি বিক্রয়ের নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে যায়। এসময় তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরবর্তীতে আবারো হামলা করবে বলে হুমকি দেয়।

Model Hospital

মামলার অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, স্থানীয়রা আহতকে চিকিৎসার জন্য প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক দেখে কর্মরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুমিল্লা নেওয়ার পথে চাঁদপুর শহরের ছায়াবানী এলাকায় আহত কামাল শেখের অ্যাম্বুলেন্সের উপর অভিযুক্তরা দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করে। সেখানে স্থানীয় লোকজন অভিযুক্ত আসামি মোজ্জামেল আখন মুসাকে আটক করে পুলিশের সোপর্দ করে। বর্তমানে আহত কামাল শেখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় প্রশাসনের কাছে সুবিচার বিচার দাবি করেছেন আহত কামাল শেখের স্ত্রী আয়েশা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital