বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৫ পিএম
মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের মতলব দক্ষিণে নারায়ণপু পৌরসভা বাতিল এবং ইউনিয়ন পরিষদ পূনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বাদ আছর উপজেলার নারায়ণপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নারায়ণপুর-জোড়পুল সড়কের সারপাড় তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সমাজসেবক মিঞা মো. মামুন, আনিসুর রহমান মাস্টার, বুলবুল মিঞা, এসএম কামাল, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম হিরাসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণপুর ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বিগত সরকারের একজন এমপির হটকারী সিদ্ধান্তের কারণে এই পৌরসভা গঠিত হয়। যা ইউনিয়নের খেটে খাওয়া মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা হয়েছে। পৌরসভার গঠন করে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এই অঞ্চলের সাধারণ মানুষের উপর। তাই আমরা এই অযৌক্তিক পৌরসভা চাই না। আমরা ইউনিয়ন পরিষদ পুনর্বহাল চাই।

Model Hospital

এসময় মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।