বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শহিদুল আলমকে উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব : উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:৫৫ পিএম
শহিদুল আলমকে উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব : উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশের নাগরিক সমাজ” আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিজেপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।

সমাবেশে তিনি বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রতিবাদী প্রতিনিধি শহীদুল আলমকে ইসরাইল কর্তৃক অপহরণ করা হয়েছে এটি কেবল একজন ব্যক্তির নয়, পুরো জাতির ওপর আঘাত। তাঁকে উদ্ধার করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।” কারণ তিনি বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রতিনিধি হয়ে গাজার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সবসময় শহীদুল আলম ছিলেন অগ্রণী কণ্ঠস্বর। তাই তাঁর নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রতিবাদ সমাবেশে মুফতি আব্দুল্লাহ শাহীন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সমতা পার্টির চেয়ারম্যান হানিফ বাংলাদেশি, বিশিষ্ট সাংবাদিক রাসুসহ নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Model Hospital

বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন এবং শহীদুল আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।