বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ন্যায়নিষ্ঠ নেতৃত্বই দেশের উন্নতির চাবিকাঠি : আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ পিএম
ন্যায়নিষ্ঠ নেতৃত্বই দেশের উন্নতির চাবিকাঠি : আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক
শাহরাস্তি উন্নয়ন ফোরামের আয়োজনে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ১২ অক্টোবর, ২০২৫  রাতে রাজধানীর ইমানুয়েল’স কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
এতে শাহরাস্তি ও হাজীগঞ্জের কৃতি সন্তান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, প্রশাসনের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষাবিদ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও সমাজসেবক বৃন্দের মিলনমেলায় এক বিরল সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ প্রমাণ করে — আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মোঃ মমিনুল হককে ঘিরেই শাহরাস্তি -হাজীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ। ওইসময় নেই দলীয় স্লোগান বা তোষামোদ — সবাই যেন নেতৃত্বের দায়িত্বে একাত্ম।
অনুষ্ঠানে গভীর ভাবে  স্মরণ করা হয় বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ  জিয়াউর রহমানকে। ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্বাচিত সকল সংসদ সদস্য ও তাঁদের পরিবারের অবদান।ওই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বিটিএমসি।পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ওলামা দল।
প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক, সাবেক সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি; নির্বাহী সদস্য, কেন্দ্রীয় বিএনপি; এবং সমন্বয়ক, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি।
তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, “ন্যায়নিষ্ঠ নেতৃত্বই দেশের উন্নতির মূল চাবিকাঠি। স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বিশেষভাবে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অগ্রদূত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। ১৯৭৯ সাল থেকে রাষ্ট্র ও সমাজ মেরামতের স্বপ্ন নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি এবং আজও একজন কর্মী হিসেবেই কাজ করে যাচ্ছি। গত ২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “সেই কঠিন সময়ে আমাদের কর্মীরা শুধু হাজীগঞ্জ বা শাহরাস্তি নয়, বরং সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছি।” তিনি আরও বলেন, “এই সভায় শাহরাস্তির কৃতি সন্তানদের উপস্থিতি আমাদের গর্বিত করেছে। তাঁরা রাষ্ট্রীয় ও প্রশাসনিক বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।”
চাঁদপুর-৫ আসনের অতীতের সংসদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “মরহুম এম. মতিন স্যার, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, আব্দুর রব, ডাঃ ছাত্তার, আব্দুল ওয়াদুদ প্রমুখ — তাঁদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।”ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,“যদি বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় এবং আমি সাংসদ হিসেবে আপনাদের খেদমতের সুযোগ পাই, তবে গতানুগতিক শাসনব্যবস্থা বদলে যাবে।
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ নিশ্চিত হবে। বাংলাদেশ তখন সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। ”সবশেষে তিনি বলেন,আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে মানুষ সম্প্রীতি, ন্যায় ও উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুললেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে।”
অতিথিবৃন্দ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সাবেক ডেপুটি এটর্নি জেনারেল ও বিএনপির সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক এ.কে. মজিবুর রহমান, ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি সভাপতি শফিউল আলম স্বপন,ন্যাশনাল ব্যাংক লি. ও পদ্মা ব্যাংক লি.মি.সাবেক এমডি, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর পরিচালক মাজহার মান্নান ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য কামাল উদ্দিন চৌধুরী ও কাজী রফিকুল ইসলাম,মোস্তফা খান সফরী, সাবেক পরিকল্পনা সচিব ড. আব্দুল হক, সাবেক অতিরিক্ত সচিব মোঃ জামাল হোসেন মজুমদার, সাবেক অতিরিক্ত সচিব (ইআরডি) আহসান হাবিব, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক সাবেক অতিরিক্ত সচিব মোঃ সামছুল হক বিপ্লব,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিঃ হেলাল উদ্দিন পাটোয়ারী,বিশিষ্ট শিল্পপতি ও শাহরাস্তুি উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান  ইঞ্জিঃ মুকবুল হোসেন, সমাজসেবক ও এমডি, বাংলা টেক এনার্জি লিঃ
মাইন উদ্দিন আহম্মেদ ইকবাল, সাবেক অধিনায়ক , ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আইটি ম্যানেজার, বিসিবি নাসির উদ্দিন নাসু, সাবেক কর কমিশনার আব্দুল মালেক, তিতাস গ্যাস কোম্পানি লি.জিএম হাসান আহম্মেদ টিপু, দোয়েল ট্রেড ইন্টারন্যাশনাল এর পরিচালক দেলোয়ার হোসেন, কামাল আহম্মেদ এন্ড কোং এর পরিচালক ও কামাল আহম্মেদ এফসিএ, সাবেক এএসপি শেখ মোঃ শাহজাহান, ইউসিবিএল ব্যাংক এর  ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন,হবিগঞ্জ পুলিশ সুপার মোঃ মাসুদ হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন,ঢাকা   চেম্বার অব কমার্স এর পরিচালক এনামুল হক পাটোয়ারী,ঢাকা  মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রহিমা হক, ইঞ্জিঃ ইফতেখার আহম্মেদ বেবী,শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি  আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি ও শিল্পপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক  মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আক্তার হোসেন পাটোয়ারী। এতে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম, সাধারণ সম্পাদক, মোঃ জসিম উদ্দিন এমএসসি,উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামমুল হক গনি,পৌরসভা যুবদলের সভাপতি জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ হোসেন,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর মিজি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, সবশেষে অতিথিরা ভোজে অংশ নিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন। অতিথিদের অভিমত“এমন সার্বজনীন আয়োজন যদি বাংলাদেশের সর্বত্র হয়, তবে দেশ সত্যিই সোনার বাংলায় রূপ নেবে।”
অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার বিশিষ্ট নাগরিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।